
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের অভিযানে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ইমরান (৩৫),কে গ্রেপ্তার করে থানা পুলিশ । থানার সূত্রে জানা যায়, গত সোমবার রাত অনুমান ৮ টার দিকে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু দাউদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরনা ইউনিয়নের নাদরপুকুর এলাকার পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ইমরানকে গ্রেপ্তার করে তার দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত ইমরান উপজেলার খরনা ইউনিয়নের নাদুরপুকুর এলাকার মৃত খয়বর আলীর ছেলে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার