
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীর এর উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নের ৯৪জন গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০২জুন) দুপুরে মধুপুর থানা চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, সেমাই, চিনি, সয়াবিন তেল, ডাল, সাবান ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন, থানার এস আই শরিফ হায়দার, এস আই আবুল কালাম আজাদ, এস আই হেলাল উদ্দিন, এএসআই রেহেনা পারভিন সহ আরও অন্যান্য পুলিশ সদস্যগন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত