
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনারুল ইসলাম (৩৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি মারা গেছেন। সোমবার (২ জুন) সকালে নিজ দোকানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনারুল ইসলাম উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত আক্তার আলীর ছোট ছেলে। মৃতের চাচাতো দাদি রাবেয়া বেগম জানান, প্রতিদিনের মতো সকালে দোকানে কাজ করতে যান মিনারুল। কিছুক্ষণ পর খবর আসে তিনি বৈদ্যুতিক শকে আক্রান্ত হয়েছেন।
তার বড় ভাই হামিদুল ইসলাম বলেন, “ভাই তার নিজ দোকানে কাজ করছিল। সকাল ১০টার দিকে খবর পাই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি, সে আর নেই। ভাইয়ের চার বছরের একটি সন্তান আছে।” কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আশরাফুল ইসলাম জানান, “সকাল ৯টা ২৫ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু তখনই তিনি মৃত ছিলেন।”

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল