
মোঃ জামাল শেখ,কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “এ দেশে যদি কেউ সত্যিকারের সংস্কার করে থাকেন, তবে তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পতিত আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছর ধরে দেশ শাসন ও শোষণ করে আবারও দেশকে ফোকলা করে দিয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে ভোটের অধিকার ফিরে পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, সেই চলমান আন্দোলন যেকোনো মূল্যে সফল করতে হবে। ব্যর্থ হলে শুধু বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান নন, ব্যর্থ হবে বাংলাদেশের ১৭ কোটি মানুষ।”
শনিবার (৩১ মে) সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি আজিজুল হক নান্নু, সহ-সভাপতি হাসানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মির্ধা, তথ্য বিষয়ক সম্পাদক মুন্না, গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের আহ্বায়ক রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল ও সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমরুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা