হোম » সারাদেশ » কাপাসিয়া উপজেলা কৃষকদলের নতুন কমিটির পরিচিতি ও শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কাপাসিয়া উপজেলা কৃষকদলের নতুন কমিটির পরিচিতি ও শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

এম হিরন প্রধান: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কাপাসিয়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত  কাপাসিয়া উপজেলার সাইফাইশ্রি অফিসে এ অনুষ্ঠান হয়েছে।
কাপাসিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক মো. মজিবুর রহমান টিক্কা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু। অনুষ্ঠানে উদ্বোধক করেন কৃষক দল গাজীপুর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুর রহমান, সঞ্চালনায় ছিলেন ফোরকানুল ইসলাম ফকির মুকুল ও আখতারুজ্জামান প্রধান। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য আজগর হোসেন খান ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে একই স্থানে গত শনিবার দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!