হোম » সারাদেশ » ফজরের কুতুবদিয়ায় ট্রলারডুবি  ৮ মাঝি মাল্লা নিখোঁজ   ৫ জনকে  জীবিত উদ্ধার  

ফজরের কুতুবদিয়ায় ট্রলারডুবি  ৮ মাঝি মাল্লা নিখোঁজ   ৫ জনকে  জীবিত উদ্ধার  

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের দ্বীপ উপজেলা  কুতুব‌দিয়ায় লবণ বোঝাই  ট্রলারডু‌বির ঘটনায় ৫ মা‌ঝি-মাল্লা‌কে জী‌বিত উদ্ধার করা   হ‌য়ে‌ছে। এঘটনায় নি‌খোঁজ র‌য়ে‌ছেন আরো ৩ মা‌ঝি-মাল্লা। বৃহস্প‌তিবার রা‌তে উদ্ধার করে তাদের‌কে উদ্ধার করে  নোয়াখালী সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।
লবণ ট্রলার প‌রিচালক সাইফুল ইসলাম ব‌লেন, গতরা‌তে ৫ জন মা‌ঝি-মাল্লাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এখনো মো‌র্শেদ আলম, জিল্লুল ক‌রিম ও রু‌বেল না‌মে ৩ জন মাল্লা নি‌খোঁজ র‌য়ে‌ছেন। তাদের উদ্ধা‌রে সাগ‌রে বোট‌ নি‌য়ে তল্লাশি অব‌্যাহ‌ত র‌য়ে‌ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন  কুতুব‌দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হো‌সেন । তিনি জানান, বুধবার (২৮ মে) হা‌তিয়ার দ‌ক্ষি‌‌ণে কুতুব‌দিয়ার আজমগী‌রের লবণবা‌হি ট্রলার ডুবির ঘটনায় নি‌খোঁজ‌দের ব‌্যাপা‌রে হা‌তিয়া থানায় জি‌ডির পর তারা খোঁজ খবর নি‌চ্ছেন। এঘটনায় এখন পর্যন্ত ৫ জন উদ্ধার ও ৩ জন নি‌খোঁজ র‌য়ে‌ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!