
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ষাঁড় ও বকনা গরুর খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ২৯মে (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড় ও বকনা গরুর ৬বস্তা ফিট, ৫টি ঢেউটিন, ৪টি খুঁটি ও ১টি করে কার্পেট বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গাজীউল হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রাণী দাস, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সর্মী দাস প্রমূখ। উল্লেখ্য, প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্টীর সর্বমোট ৬৮টি পরিবার পাচ্ছে এসব উপকরণ।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত