
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওনা হাসানের গাড়ী বহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে তাদের নালিতাবাড়ী পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার পাহাড়ি এলাকার পর্যটনকেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে সোমবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা সৈয়দা রেজওয়ানা হাসান পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তার ফেরার সময় কিছু উচ্ছৃঙ্খল মানুষ বহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে ৬ সাংবাদিককে আহত করে। এনিয়ে এখন টিভি ও বাসস এর শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করেন। অভিযোগটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের আইনের আওতায় আনতে রাতেই মাঠে নামে পুলিশ। পরে রাতেই উপজেলার দাওধারা এলাকার নিজ বাড়ী থেকে মৃত আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) এবং কাটাবাড়ী এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলীকে (৩৫) গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা