
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের রামুর কলঘর বাজার এলাকায় বালুর ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাকমারকুল কলঘর বাজারস্থ এন.আলম ফিলিং স্টেশনের সামনে এই দুরঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেচ্ছিপুল এলাকার মৃত ফারুক আহমদের পুত্র।
রামু তুলাতুলী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নিজের বাড়ি থেকে বের হয়ে রামুর তেচ্ছিপুল থেকে কক্সবাজার শহরে যাওয়ার পথে বিপরীতমূখী একটি বালুর ট্রাক মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলামকে চাপা দেয়। চাপা পড়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
ওসি জানান, এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২