
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার পূর্ব কাঁঠালতলী এলাকা থেকে মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) পরেশ কারবারি হত্যা মামলার অন্যতম আসামী নাছির উদ্দীনকে (৪৮) আটক করছে মহেশ খালী থানা পুলিশ। ২৬ মে (সোমবার) মহেশখালী থানা পুলিশের একটি দল গভীর রাতে কাঁঠালতলী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
এসময় আটককৃত আসামীর কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়েছে। গ্রেফতার নাছির উদ্দীন হোয়ানক কালাগাজির পাড়ার পূর্ব কাঁঠালতলী গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে।
সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক জানান, নাছিরের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান