হোম » সারাদেশ » কক্সবাজারের মহেশখালী থানার  এসআই পরেশ হত্যা মামলার আসামী অস্ত্র’সহ আটক 

কক্সবাজারের মহেশখালী থানার  এসআই পরেশ হত্যা মামলার আসামী অস্ত্র’সহ আটক 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার পূর্ব কাঁঠালতলী এলাকা থেকে মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) পরেশ কারবারি হত্যা মামলার অন্যতম আসামী নাছির উদ্দীনকে (৪৮) আটক করছে  মহেশ খালী থানা পুলিশ।  ২৬ মে (সোমবার) মহেশখালী থানা পুলিশের একটি দল গভীর রাতে কাঁঠালতলী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক  করতে সক্ষম হয়।
এসময় আটককৃত আসামীর কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়েছে।   গ্রেফতার নাছির উদ্দীন হোয়ানক কালাগাজির পাড়ার পূর্ব কাঁঠালতলী গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে।

সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক জানান, নাছিরের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!