
আবুল হাশেম: রাজশাহীর বাঘা থানা পুলিশ উপজেলাধীন আড়ানী পৌরসভার শাহাপুর এলাকা থেকে সোমবার(২৫ মে) রাতে আসামি মো: মানিক ফকির (৪৯) পিতা -মৃত আজাহার ফকির ও মো: বিজয় আলী (২২) পিতা -মৃত ইমান শাহ উভয়কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসেন।
রাজশাহী র্যাব-৫ কর্তৃক বাঘা থানাধীন মীরগঞ্জ মাদক প্রবল এলাকা থেকে ২৫ মে রাতে দুজনকে ইয়াবা সহ আটক করে থানা হেফাজতে দেয়। মোঃ তানভীর আলম ওরফে সাফিন(১৯) পিত -মো: সারোয়ার আলম অপরজন মো: রাকিব হোসাইন (২২) পিতা-মো: আব্দুল হাকিম উভয় সাং-লালপুর (রামকৃষ্ণপুর), থানা- লালপুর- নাটোর তল্লাশি করে ২৪ পিচ ইয়াবা টেবলেট পাওয়া যায়।
এবিষয়ে,বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আছাদুজ্জামান বলেন,র্যাব-৫ এবং বাঘা থানা পুলিশ কর্তৃক আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আজ সোমবার ২৬ মে জেলা বিজ্ঞ আদালতে আসামীদ্বয়কে সোপর্দ করা হয়েছে।তাদের নিকট হতে ২৪ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা