
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ শ্লো-গানকে সামনে রেখে চন্দনাইশে ৩ দিনব্যাপি ভূমি মেলা শুরু হয়েছে। গত ২৫ মে (রবিবার) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের কানুনগো রুই প্রু চাই মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, মো. আজাদ হোসেন।
আলোচনায় অংশ নেন- সার্ভেয়ার আবু তাহের, ভূমি সহকারী কর্মকর্তা কাজল কুমার শীল, উপ-সহকারী কর্মকর্তা যথাক্রমে সুধীর চন্দ্র দে, মংওয়াই সিং মারমা, মো. ইলিয়াছ, নাজির আরিফুল হক, অফিস সহকারী রিগ্যান শীল, কম্পিউটার অপারেটর শুভ দাশ, সার্টিফিকেট সহকারী ফাতেমা নার্গিস চৌধুরী দিয়া প্রমূখ। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভূমি অফিস গিয়ে শেষ হয়। এ মেলা আগামী ২৭ মে পর্যন্ত ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিনামূল্যে সেবা দেয়া হলে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল