
রায়হানুল ইসলাম, বগুড়া: বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২১ হাজার ৪৭২ জন ভোটার আগামী তিন বছরের জন্য তাদের নয়া নেতৃত্ব নির্বাচন করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. আব্দুল বাছেদ এর সূত্র মতে, নির্বাচনে ১১৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে দুইজন, কার্যকরী সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ১৫ জন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সাধারণ সম্পাদক পদে ১০ জন, কোষাধ্যক্ষ পদে একজন, সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন, সমাজকল্যাণ সম্পাদক পদে একজন, সাংস্কৃতিক সম্পাদক পদে পাঁচজন, ক্রীড়া সম্পাদক পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে তিনজন, প্রচার সম্পাদক পদে দুইজন, ধর্মীয় সম্পাদক পদে চারজন, আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে পাঁচজন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক পদে চারজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে নির্বাচনের দিন কার্যনির্বাহী সদস্য পদে ফুটবল প্রতিকে ইকবাল হোসেন বল নির্বাচন কমিশনারের বিভিন্ন অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাঞ্জাবি প্রতীকে প্রচার সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসেন পিন্টু, ধর্মীয় সম্পাদক পদপ্রার্থী হযরত আলী জিরাফ মার্কা ভোট সুস্থ এবং শান্তিপূর্ণভাবেই হচ্ছে বলে জানিয়েছেন। বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২১৪৭২টি, তারমধ্যে নির্ধারিত সময়ে ভোট প্রয়োগ হয়েছে ১৬৮৮৩। আনুমানিক হিসেবে ৭৯% ভোট পড়েছে।

আরও পড়ুন
ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া
সান্তাহার পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন