
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে স্বামীর উপর অভিমান করে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা কারী পীরগঞ্জের গৃহবধু ফরিদা ইয়াসমিন এর মরদেহ ৪৮ ঘন্টা পরেও উদ্ধার হয়নি । জানা গেছে, পীরগঞ্জের তরফমৌজা গ্রামের বাবু মিয়ার কন্যা ফরিদা ইয়াসমিনের সঙ্গে একই উপজেলার ঠাকুরদাশ লক্ষীপুর গ্রামের গোলজার হোসেনের পুত্র আদম আলীর বিয়ে হয়েছিল । সম্প্রতি আদম আলী ২য় বিয়ে করলে প্রথম স্ত্রী ফরিদা ইয়াসমিনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে । এক পর্যায়ে বুধবার সকাল ৬টার দিকে ফরিদা ইয়াসমিন করতোয়া নদীতে নির্মানাধীন ব্রীজের উপর থেকে নদীতে লাফ দিলে পানির নীতে তলিয়ে যায়।
পরে বিষয়টি পীরগঞ্জ থানার পুলিশকে জানানো হলে, পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরী সদস্যরা বুধবার ঘটনা স্থলে পৌঁছে অনেক চেষ্টার পরেও বৃহস্পতিবার বিকাল ২টা পর্যন্ত সময়েও ফরিদা ইয়াসমিনের লাশ উদ্ধার করতে পারেনি । এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নদীতে প্রবল ¯্রােতের কারনে হয়তো মরদেহ ভেসে গেছে, তবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরীদল মরদেহ উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল