
জাহিদুল হক মিন্টু,নওগাঁ প্রতিনিধি: সদর পৌরসভা ইসলামপুর রোড চুড়ি পট্টি নওগাঁ বিলাস বহুল কল্পনা কসমেটিক্স প্রোঃ আশরাফী করিম, বাসা ঢাকায়, দুটি ম্যানেজার দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি। আরো আছেন সহকর্মী সহ অনেক কর্মচারী, কারও বেতনই ৮০০০ হাজারের নিচে নয়, ম্যানেজারের বেতন আর ও বেশি, সব মিলে ওই দোকানে স্টাফ রয়েছেন প্রায় ৭ থেকে ৮ জন সবার বেতন মিলে মাসে খরচ আসে প্রায় এক লক্ষ টাকার উপর আরো আছে কারেন্ট বিল, বণিক সমিতি, ভ্যাট ট্যাক্স সহ এদিকে প্রায় ৫০ হাজার টাকা সব মিলে তার প্রতি মাসে খরচ হচ্ছে ১লাখ ৫০ হাজার টাকা,মহাজন থাকে ঢাকাতে তিনি বছরে কয়েক বার আসেন হিসেব ও প্রফিট গুনতে।
দুঃখের বিষয় হলো তার এই দোকান থেকে এত টাকা ব্যয় কিভাবে মেটানো সম্ভব, উপাই এটাই যে এই দোকান টি অনেক পুরাতুন, মানুষের কাছে এটা পরিচিতি লাভ করেছে, এই সুযোগে এই অসাধু ব্যবসায়ীরা ঢাকার আনাচে-কানাচে বিভিন্ন কম দামি ও নিম্নমানের প্রসাধনী ক্রয় করেন কিছু ব্র্যান্ডের প্রসাধনী ও ক্রয় করেন সেগুলো দোকানে নিয়ে এসে তাদের ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করে স্টিকার লাগান, ভাট ফাঁকি দেওয়ার জন্য নাম মাত্র ভুয়া বিক্রয় খাতা তৈরি করেন, এতে করে সাধারণ ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে ও নিম্নমানের প্রসাধনী সামগ্রী ব্যবহার করে অনেকের স্ক্রিনে বিভিন্নভাবে ইনফেকশন হচ্ছে শরীরে চুলকানি ও খোস পাচরার দেখা মিলছে পুড়ে যাচ্ছে ত্বক হারিয়ে ফেলছেন অনেকেই মাথার চুল বিষন্নতায় ভুকতে ভুকতে এমনকি প্রাণনাশের মত ঘটনাও ঘটছে।
ভুক্তভোগী বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে গত দুই বছর আগে আমার ইন্টারমেডিয়েটে পড়ুয়া এক বোন সে মাথার চুলের যত্ন নিতে গিয়ে এক ধরনের হেয়ার ওয়েল ব্যবহার করে তার মাথার সম্যকভাগের চুল উঠে যায়, এটাকে কেন্দ্র করে অভিমান করে সে সোসাইড করে, তাই আমি বলবো আমার বোনের মত আর কেউ যেন প্রাণ না হারায় এইভাবে প্রসাধনির প্রতারণা শিকার না হয় তাই সংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি!
প্রোঃ আশরাফির সাথে মুটোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করে নাই, সেই কারণে তার মন্তব্য পাওয়া যায় নাই। ভোক্তা অধিকারের জেলা কর্মকর্তা বলেন, পেসিফিক ইনফর্মেশন পেলে অথবা কেউ তাদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ করলে আমরা আইনগত ভাবে ব্যবস্থা নিতে সদা সর্বদা প্রস্তুত।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আজাহার বলেন, আপনি আমার সাথে দেখা না করার আগে নিউজ করবেন না আর যদি করেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা করে দিব এমনকি সে নিজেকে বিএনপির ফাউন্ডার হিসেবে দাবি করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল