
তারিকুল ইসলাম,কালাই(জয়পুরহাট) প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের) দায়িত্বপ্রাপ্ত এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, স্বচ্ছ মানবিক যোগ্য হিসাবে আগামী প্রজন্মকে গড়ে তুলতে বিএনপি যুগ উপযোগী উৎপাদনমূখী শিক্ষা ব্যবস্থা চালো করবে।
মঙ্গলবার বিকেলে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কবি নজরুল ইসলাম মিলনায়তনে উপজেলা ম্যাধমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামীতে শিশুদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও স্কাউটিং এর মত মানবিক শিক্ষা দানের মাধ্যমে আগামী প্রজন্মকে দেশে-বিদেশে কর্মমূখী প্রতিযোগিতার উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও শিক্ষা দানের মান উন্নয়নে ব্যস্তবমূখী পরিকল্পনা গ্রহন করা হবে।
শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাতিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শামীম হোসেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান