
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : জমি বিরোধের জের ধরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাসিমার কাঁটা, সিকদার পাড়া এলাকায় সন্ত্রাসী সুজনের হামলায় ১জন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ৬নং ওয়ার্ডের হাসিমার কাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত মোঃ আরিফ কৈয়ারবিল ইউনিয়নের সিকদারপাড়ার মৃত আলতাফ আহমেদের পুত্র। তিনি জামায়াতে ইসলামী কৈয়ারবিল ৬নং ওয়ার্ডের অর্থ সম্পাদক । এদিকে নিহত আরিফের জেঠাত ভাই খাইরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে সিকদারপাড়া এলাকার রাজু বৈদ্যের ছেলে কুখ্যাত সন্ত্রাসী সুজনের হামলায় নিহত হয়েছে । সন্ত্রাসী সুজন স্থানীয় যুবদলের নেতা বলে জানা গেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম বলেন , এঘটনায় অভিযুক্ত (খুনি) সাজ্জাদ হোসেন, তার মাতা ফাতেমা বেগম , বোন রেশমা বেগমকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে ।
নিহত আরিফের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ