
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বন্দর মটর শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে এককালিন অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ই মে) দুপুরে ধুনট মোড়স্থ সংস্থার প্রদান কার্যালয়ে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলমের ছেলের চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান করেন, অত্র সংস্থার প্রধান উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও অত্র সংস্থার উপদেষ্টা আরিফুল ইসলাম মিলন, শেরপুর-ধুনট বন্দর মটর শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি শওকত খন্দকার, উপদেষ্টা মোখলেসুর রহমান, আকবর আলী, হাফিজার ড্রাইভার, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল