হোম » সারাদেশ » নন্দীগ্রামে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত নাঈম ও পলক

নন্দীগ্রামে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত নাঈম ও পলক

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন মোঃ নাঈম ইসলাম ও মারুফ শাহরিয়ার পলক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘পিবিজিএসআই (বৃত্তি) স্কিম’-এর আওতায় রাজশাহী বোর্ডের মধ্যে মূল্যায়নের ভিত্তিতে এ বছর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হন তারা।  নাঈম ও পলক উপজেলার ৫নং-ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের শহিদুল ও সাইফুল ইসলামের ছেলে।
তারা ২০২৪ সালে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পরিক্ষায় সর্বোচ্চ ফলাফল করেন। সেই ফলাফলের ভিত্তিতেই তাদেরকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হয়। এই মূল্যায়ন কাজটি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা। শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় নাঈম ও মারুফ শাহারিয়ার পলক এককালীন ২৫ হাজার টাকা পাবেন।
বর্তমানে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছেন। এই অর্জনে আনন্দিত হয়ে নাঈম ও পলক বলেন আমাদের এই অর্জনে সবাই খুশি হয়েছেন। আমরা চাই এই সাফল্যকে ধরে রেখে সামনে আরও ভালো কিছু করতে। এজন্য সবার দোয়া ও সহযোগীতা কামনা করছি। নাঈম ও পলকের এই সাফল্যেতে কলেজের শিক্ষক, পিতা-মাতা ও সহপাঠীরা তাদেরকে শুভকামনা জানিয়েছেন। নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ বলেন, নাঈম ও পলকের এই অর্জনে আমরা গর্বিত। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তাদের পিতা শহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, ছেলেদের এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। আমরা চাই তারা যেন এই সফলতাকে পুঁজি করে আরও এগিয়ে যায়। তাদের কলেজের সহপাঠীরা জানান, নাঈম ও পলকের এই অর্জন নন্দীগ্রাম উপজেলার সব শিক্ষার্থীর জন্য একটি অনুপ্রেরণা। তাদের এই সাফল্য নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!