
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম সোম (৫৫) গ্রেফতার হয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গতকাল রোববার রাত ৯টার দিকে ঝিনাইদহ শহর এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
২০১৬ সালের ২৭ জুলাই গরু কেনার উদ্দেশ্যে কুষ্টিয়া যাওয়ার পথে নিখোঁজ হন সেকেন্দার। পরে ২০১৮ সালের ২ আগস্ট কালীগঞ্জের কড়াইতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন মোছা. মনিরা খাতুন কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত সেকেন্দার আলী লাল মিয়া হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন
শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি নারায়নপুর গ্রামের মৃত আবু বক্কার বিশ্বাসের ছেলে। গ্রেফতার রফিকুল ইসলাম সোম সদর উপজেলার আরাপপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “র্যাব-৬ এর অভিযানে রফিকুল ইসলাম সোমকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার