
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ শহরের জেলা পরিষদ গেটের সামনে সোহেল রানার নিজের মোটরসাইকেল মেকানিকের দোকান রয়েছে। সেখানে একটি মোটরসাইকেল ঠিক করে ওই মোটরসাইকেলটি নিয়ে আধাকিলোমিটার দুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে নজিপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মোটরসাইকেলটি রাস্তার ওপর ঘুরিয়ে (ইউটান) আবারও দোকানের দিকে আসবেন। সোহেল রানার মোটরসাইকেলটি নিয়ে রাস্তার ওপর ইউটানের সময় প্রায় ৪০০ ফুট দুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন বাসের সামনের চাকায় পৃষ্ট হন। এতে তার মাথার ওপর দিয়ে বাসের চাকা যাওয়ায় তিনি ঘটনাস্থলেই মারা যান। আর ঘাতক বাসটি পাশেই বলাকা ট্রেডার্স পেট্রোল পাম্পে রেখে চালক পালিয়ে যায়। পরে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ওসি-তদন্ত খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ঘাতক বাস জব্দ ও দূর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়