
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন গনি সাইকেল স্টোরের সামনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার (১৯ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া ক্যাম্পের আয়োজন করে কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি।
ক্যাম্পে পথচারীদের মধ্যে ডায়াবেটিস রোগের কারণ, প্রতিকার, সচেতনতা এবং বিনামূল্যে রক্তে সুগারের পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। ডায়াবেটিক সমিতি পরিচালিত হাসপাতালের ডাক্তার আলি রেজা তপু, ল্যাব ইনচার্জ সোহেল রানা, প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান সোহাগ সহ অন্যান্য কর্মকর্তারা ক্যাম্পে উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, বর্তমানে তারা ২০০টি টেস্ট স্ট্রিপের মাধ্যমে ২০০ জন মানুষেরডায়াবেটিস পরীক্ষা করতে সক্ষম।
ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কালীগঞ্জের বিভিন্ন স্থানে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা। ডাক্তার আলি রেজা তপু বলেন, ডায়াবেটিসকে বলা হয় সব রোগের মা। সাদা চিনি, সাদা ভাত এবং সাদা লবণ পরিমিতভাবে গ্রহণে সকলকে সচেতন হতে হবে। পথচারীরা ক্যাম্প থেকে সঠিক পরামর্শ ও সেবার জন্য সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল