
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা, মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৯ মে (সোমবার) সকাল ১০টায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি এম এ জলিল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা, উপদেষ্টা মোঃ আলমগীর গনি, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে পেশাগত নৈতিকতা, সংবাদ যাচাই-বাছাই, ডিজিটাল নিরাপত্তা এবং আধুনিক সাংবাদিকতার আদর্শ বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, এমন আয়োজন স্থানীয় সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল