
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বজ্রপাতে শান্তি রঞ্জন টিকাকার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বেবি টিকাকার (৩০) নামে এক মহিলা আহত হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জানায়, নিহত শান্তি রঞ্জন টিকাকার বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সে উপজেলার সিংগা ইউনিয়নের একনারকেলিয়া গ্রামে মৃত আদান টিকাকারের ছেলে।
অপরদিকে, শান্তি রঞ্জন টিকাকারের স্ত্রী বেবি টিকাকার বজ্রপাতে গুরুতর আহত হয়। আহত বেবি টিকাকার গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক