হোম » সারাদেশ » জামায়াত এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী : আব্দুল্লাহ আল ফারুক 

জামায়াত এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী : আব্দুল্লাহ আল ফারুক 

এইচ এম রুহুল কাদের, চকরিয়া  : কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক বলেন, বিগত ৫৪ বছরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভুমিকা করেছে জামায়াত। মানুষ মনে করে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। সুতরাং  নতুন করে ফ্যাসিবাদী বয়ান দিয়ে দেশে বিভেদ ও বিভাজন তৈরির ষড়যন্ত্র জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।  বিগত সময়ে দুর্নীতি ও অপশাসনের কারণে মানুষ অতিষ্ঠ ছিল । দূর্ণীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে এখন জামায়াতের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে ।
শুক্রবার (১৬ মে) বাদে মাগরিব চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক উপজেলার শাহারবিল ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন । বিকাল ৩টা থেকে শাহারবিল ইউনিয়নের বাটাখালী, মাইজঘোনা ও রামপুর স্টেশনে স্থানীয় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাদে মাগরিব রামপুর স্টেশন সংলগ্ন স্কুলে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
শাহারবিল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আশরাফুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো উপস্থিত ছিলেন  মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, সেক্রেটারী হোসনে মোবারক, সাংগঠনিক সম্পাদক ওমার আলী, শ্রমিক নেতা এডভোকেট মামুনুর রশীদ, আব্দুস সালাম, ছাত্রশিবির মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সভাপতি আব্দুর রশিদ । পথসভা পরিচালনা করেন ৭নং ওয়ার্ড সভাপতি ডা: আব্দুস সালাম ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!