
শাহজাহান সিরাজ: গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ সপ্তাহ শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম প্রমুখ ।
৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের বেশি করে মনোনিবেশ করার পরামর্শ দেন। এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের তিনটি গ্রুপে ৫৫টি স্টল স্থান পেয়েছে। এরমধ্যে সিনিয়র গ্রুপে ২০, জুনিয়র ৩১ ও বিশেষ গ্রুপে ৪টি স্টল।

আরও পড়ুন
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার