
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা (৪৭) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গত রবিবার (১১ইমে) রাত পৌনে ১২টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সিংহের শিমলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিম রেজা ওই গ্রামের মো. আব্দুস সাত্তার মল্লিকের ছেলে এবং বাংলাদেশ আওয়ামী লীগ (নিষিদ্ধ ঘোষিত) শেরপুর উপজেলার ৯নং সীমাবাড়ী ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সেলিম রেজা গত ২৮ সেপ্টেম্বর তারিখে দায়েরকৃত বিএনপির অফিস ভাংচুর ও বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামী। তাকে সোমবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২