
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজার জেলার যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে আটক করেছে কক্সবাজার মডেল থানা পুলিশ। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইভিপি রোডস্থ বাসা থেকে তাকে আটক করা হয়। কক্সবাজার সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান এই তথ্য তথ্য নিশিত করেছেন।
ওসি জানান, সোহেল আহমেদ বাহাদুর জুলাই গণআন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত প্রায় সবগুলো মামলার এজাহারভুক্ত আসামী। গণঅভ্যুত্থানের পর থেকে তিনি গা ডাকা দেন। এর মধ্যে আজ শনিবার সোহেল আহমদ বাহাদুর তার বাসায় অবস্থান করার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি বিশাল দল বাসায় অভিযান চালায়। অভিযানে তাকে হাতনাতে গ্রেফতার করা হয়। ওসি জানান, গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান