
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পীরহাটি গ্রামের মৃত করম আলী মুন্সির ছেলে শফিকুল ইসলাম (৫৭) এবং মথুরাপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও অলোয়া গ্রামের মৃত ওসমান হাজীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কর্মীসভায় ককটেল বিস্ফোরক ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। এঘটনায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ করে সহ আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, বিএনপির অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক