
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্পের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে হাসান মিয়া (৩০) এর মৃত্য হয়েছে । এ ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাঁতার পুর গ্রামে । মৃত্য হাসান তাতারপুর গ্রামের শহীদুল ইসলামের একমাত্র পুত্র ।
কৃষক আফজাল হোসেন এর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার ফজরের নামাজ পর তিনি ধানের জমিতে পানি সেচ দিতে গিয়ে দেখতে পান তার নিজ জমির সেচ মোটরের বৈদ্যুতিক তারের সাথে এক ব্যক্তি জড়িয়ে আছে । এ অবস্থা দেখে তিনি চিৎকার দেন এবং আশেপাশের লোকজন ছুটে আসে । পুলিশ ও স্থানীয়দের ধারনা হয়তো সেচ মোটরটি চুরি করতে এসেই হাসানের মৃত্য হয়েছে । মরদেহ দাফন করা হয়েছে ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক