
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনেও সিরাজগঞ্জ হতে বগুড়া পর্যন্ত রেললাইন সংযোগ না হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না বলেছেন, কাজ শুরু হলে আগামী তিন বছরের মধ্যে সিরাজগঞ্জ-বগুড়া রেল লাইনের কাজ শেষ হয়ে যাবে। তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষ প্রতিদিন তিন ঘন্টা অতিরিক্ত সময় অপচয় করে ঢাকায় আসছেন বা যাচ্ছেন। তাদের এই ভোগান্তির কথা মাথায় রেখে সরকার সিরাজগঞ্জ থেকে বগুড়া রেললাইন নির্মাণ সম্পন্নের জন্য কাজ করছে।
মঙ্গলবার ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইমানুয়েল’স কনভেনশন সেন্টারে এ অভিষেক অনুষ্ঠিত হয়। সাইফুল্লাহ পান্না বলেন, ১৯৯৮ সালে যখন যমুনা সেতু হলো, তখনই যদি সিরাজগঞ্জে ইকোনোমিক জোন হয়ে যেত তাহলে উত্তরবঙ্গের মানুষ আর ঢাকায় এসে চাকরি করতে হতো না। সিরাজগঞ্জেই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হতো। তিনি বলেন, দেশের ও এলাকার উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছার প্রয়োজন।
যারা নি:স্বার্থভাবে দেশের উন্নয়নে কাজ করবেন মানুষ তাদের সারাজীবন মনে রাখবে। সিরাজগঞ্জের মানুষের যথেষ্ঠ যোগ্যতা রয়েছে, শুধু ভার্চুয়ালি কানেক্টিভিটির অভাব। সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা সেলিম খান, শামসুল আলম সেতু, চকোর মালিথা,রিমন মাহফুজ, আয়নুল হক, রাশেদুল ইসলাম, তালহা বিন নজরুল, শহীদুল ইসলাম, ইমানুয়েল’স কনভেনশন সেন্টারের চেয়ারম্যান বেনজির আহমেদ শুভ্র।
সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক মল্লিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হাসনাইন তানভীর ইমন, অর্থ সম্পাদক শেখ সাদী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা , দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম শাকিল, প্রতীক মাহমুদ, আব্দুল্লাহেল সাফি, শারমিন নাহার প্রমুখ।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত