
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ইট ভাটার নির্গত ধুঁয়ায় প্রায় ৯ হেক্টর জমির ইরি ধান ক্ষতিগ্রস্থ হয়েছে । এ নিয়ে এলাকার কৃষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং ভাটা মালিকের কাছে ক্ষতিপুরণ দাবী করছে । এ ঘটনা ঘটে উপজেলার কুমেদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাম সহ তৎসংলগ্ন এলাকায় । এলাকার কৃষকদের অভিযোগে জানা গেছে, উপজেলার কাঞ্চনপুর গ্রামের ১ শত মিটারের মধ্যে দীর্ঘ দিন ধরে ৪টি ইট অবৈধ ভাবে ইট পোড়ানো হচ্ছে । এবারে একটি ভাটায় ইট পোড়ানো বন্ধ থাকলেও পৃথক ৩ জন ভাটা মালিকের ৩টি ভাটা সচল রয়েছে ।
এদিকে চলতি ইরি মরশুমে উক্ত ভাটা গুলির স্থান সহ তৎসংলগ্ন এলাকায় প্রায় ৮০ জন কৃষকের ৯ হেক্টর জমির ইরি ধান আংশিক বিনষ্ট হয়েছে । শিবপুর গ্রামের মাহবু, বুলু, রুবেল, মিঠারপাড়া গ্রামের গফুর সহ বেশ ক’জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে,তাদের জমির ইরি ধানের অধিকাংশ চিটায় পরিণত হয়ে ধান গাছ শুকিয়ে যাচ্ছে । এতে উল্লেখিত জমি থেকে কৃষকেরা অর্ধিক ধানও পাবেন না বলে নিশ্চিত হয়েছেন । তাই ক্ষুব্ধ কৃষকেরা এ ক্ষতির জন্য ইট ভাটা মালিকদের দায়ী করে গত রোববার এক ভাটা মালিক আঃ সালাম এর কাছে ক্ষতিপুরন দাবী করে এবং বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে জানান হয় ।
এ ব্যাপারে ভাটা মালিক আঃ সালাম বলেন, আমি কৃষকদের ক্ষতি চাইনা । তাই ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরণ দিব । উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রাথমিক তালিকা করা হয়েছে । সে সঙ্গে ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে ক্ষতিপুরণ দেয়ার জন্য ভাটা মালিককে বলা হয়েছে ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল