
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে হাসান শেখ (২০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে তাফালবাড়ি এলাকার তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্যঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব আল হাসান জানান, নিহত হাসান শেখ মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের বাসিন্দা রাসেল শেখের ছেলে। তিনি পেশাদার ভ্যান চালক ছিলেন। মরদেহের মুখমণ্ডলে কসটেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হাসান শেখ পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন