
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় রবিবার রাত আড়াইটার সময় রায়গঞ্জ উপজেলার ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের পশ্চিম পার্শ্বে সাইদুল ইসলামের বাড়ীর সামনে ঢাকা টু রংপুর মহাসড়কে মাদক বিরোধী অভিযানে চালিয়ে ৩ হাজার ৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ১২৫ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীয়র বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা