
নিহত হাসি খাতুনের মা সেলিনা খাতুন বলেন, পারিবারিকভাবে তিন বছর আগে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই হাসি খাতুন ও জাকারিয়ার মধ্যে সমস্যা তৈরি হয়। হাসির স্বামী জাকারিয়ার সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি আমার মেয়ে জেনে যাওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এই জেরেই শনিবার রাতে আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে।
তিনি আরও বলেন, আমাদের জানানো হয়, হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে আমরা ওই বাড়িতে গেলে তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত জাকারিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা