
রায়হান আলীঃ সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্য়ক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর সদস্য সচিব সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান বলেন চাঁদাবাজির কথা না বলে ভিক্ষার কথা বলবেন কারণ চাঁদাবাজির চেয়ে ভিক্ষা করা ভালো। শ্রমিকদের নামে টাকা উঠিয়ে যা ইচ্ছে তা করবেন তা মেনে নেওয়া যাবে না। তিনি আরো বলেন বর্তমানে যে সবচেয়ে বড় চাঁদাবাজ সে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে এবং সবচেয়ে যে বড় দখলদার সে দখলদারত্বের বিরুদ্ধে কথা বলে। যে টাকা শ্রমিকের নাম দিয়ে নেওয়া হয় সেই টাকা যেন যথাযথ ভাবে শ্রমিকদের জন্য খরচ করা হয় সেক্ষেত্রে অডিট এর ব্যবস্থা করার আহ্বান জানান শ্রমিক সংগঠনের প্রতি।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫ টার দিকে উল্লাপাড়া পৌর শহরের মেজবান রেস্টুরেন্টে বক্তব্যে এ কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নসিব হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরাঞ্চলের আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল,সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি এম,এ ওহাব,সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিকের সভাপতি সুলতান মাহমু

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান