হোম » সারাদেশ » লক্ষ্যারচরে গণসংযোগ করলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক

লক্ষ্যারচরে গণসংযোগ করলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক

এইচ এম রুহুল কাদের , চকরিয়া  : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী চলমান গণসংযোগ পক্ষ উপলক্ষে লক্ষ্যারচর ইউনিয়নে দাওয়াতী সভা ও গণসংযোগ করেছেন কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় ছিকলঘাট অস্থায়ী কার্যালয়ে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
গণসংযোগ এর পূর্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান  ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক । প্রধান বকৃতা ছিলেন  কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর । ইউনিয়ন আমীর মাওলানা আমিনুজ্জামানের সভাপতিত্বে  ও সহকারী সেক্রেটারী আসহাব উদ্দিন আসাদের পরিচালনায় সভায় দারসুল কোরআন পেশ করেন ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আব্দুশ শাকুর ।
বাদে মাগরিব ছিকলঘাট স্টেশনে আব্দুল্লাহ আল ফারুক শতাধিক নেতা-কর্মী নিয়ে গণসংযোগ করেন ।  গণসংযোগকালে তিনি বলেন , ইসলাম একটি পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম । আমরা সাধারণ মানুষকে ইসলামের পথে আহ্বান করছি । দেশে দ্বীন প্রতিষ্ঠা বা কোরআনের আইন চালু হলে সকল ধর্মের মানুষ শান্তিতে থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!