হোম » সারাদেশ » সৎ নেতৃত্ব ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়  : মাওলানা হেদায়েত উল্লাহ 

সৎ নেতৃত্ব ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়  : মাওলানা হেদায়েত উল্লাহ 

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : দেশে আজকে আইয়ামে জাহিলিয়ার মত পরিস্থিতি বিরাজ করছে । সর্বত্র খুন-গুম অশান্তি বিরাজ করছে । বাস্তবে শান্তির জন্য কোরআনের দিকে ফিরার বিকল্প নেই  । জামায়াতে ইসলামী মানুষকে সেই শান্তির পথ ইসলামের দিকে আহ্বান করছে ।
 আল্লাহ পবিত্র কোরআনকে পাঠানোর মূল উদ্দেশ্য , সমাজ-রাষ্ট্র থেকে জুলুম নির্যাতন ও যাবতীয় বৈষম্য দূর করার জন্য । বিগত শাসকরা রাষ্ট্রক্ষমতায় গিয়ে ব্যাক্তিগত উন্নয়ন করেছে । স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারেনি । সৎ নেতৃত্ব ছাড়া সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয় ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার উদ্যোগে চলমান দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতি সমাবেশে উপরোক্ত কথা বলেন জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ ।  শুক্রবার(২৫এপ্রিল) বাদে আসর উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম । বিশেষ অতিথি ছিলেন, কাকারা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী । ইউনিয়ন সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় কয়েকশত জনসাধারণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!