
স্টাফ রিপোর্টার: এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া সম্মাননা স্মারক দিচ্ছেন জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে।
এলজিইডি সদর প্তরে ২৬ এপ্রিল ২০২৫ এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লিঃ (এলকেএসএস)-এর সস্যভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। ২০২৪ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলকেএসএস-এর সভাপতি ও এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া। সভায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন।
এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের উদ্দেশ্যে প্রধান প্রকৌশলী বলেন, তোমাদের সাফল্যে আমরা গর্বিত। ভালোভাবে পড়া-লেখা করলে চলতে ফিরতে সমস্যা হবে না। তোমাদের মেধা ও শ্রম দেশের উন্নতিতে সহায়ক ভ‚মিকা পালন করবে। আমরা চাই তোমরা সারা বিশে^ বাংলাদেশের মুখ উজ্জ্বল করো। তিনি যে সকল শিক্ষার্থী সফলতা অর্জন করেছেন তাদের মাদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক