হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান গ্রেপ্তার।

বগুড়া শেরপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান গ্রেপ্তার।

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে পৌর ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান (৩২) নামে মামলার এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ই এপ্রিল) রাত সাড়ে ৮‌ টার দিকে পৌর এলাকার খন্দকারপাড়া ডক্টরস ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা হলেন, খন্দকার পাড়া এলাকার আঃ রশিদ রুবেল ছেলে।
তার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা নং-০২, তারিখ-০২ নভেম্বর ২০২৪, জিআর নং-৩০৮/২০২৪ অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৩/৪ ধারায় মামলা দায়ের রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং তাকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শেরপুর থানা পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!