
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ই এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার বেলঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া জিআরপি থানার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট ও গায়ে গেঞ্জি। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তিনি সেখানে পৌঁছেছিলেন, তাও জানা যায়নি।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা