
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন-বি ২০৭৯ জাতীয়তাবাদী শ্রমিকদের অন্তর্ভুক্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ এলাকায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়ন আঞ্চলিক কমিটি ঠাকুরগাঁও এর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও নীলফামারী পঞ্চগড় জেলার পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরনবী ইসলাম, ঠাকুরগাঁও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী হিসাব কর্মকর্তা বিশ্বদেব রায়সহ অন্যান্যরা।
এই বিষয়ে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) ঠাকুরগাঁও উপ-পরিচালক জানান তারা তাদের দাবিগুলো নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিষয়গুলো উপরের ম্যানেজমেন্টকে জানানো হবে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান