হোম » সারাদেশ » পঞ্চগড়ে ৩৩ হাজার ভোল্ট লাইনে প্রাণ গেল ১ জনের

পঞ্চগড়ে ৩৩ হাজার ভোল্ট লাইনে প্রাণ গেল ১ জনের

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে মেরামতের সময় ৩৩ হাজার ভোল্ট লাইনে হাইড্রোলিক ড্রামের স্পর্শে বিদ্যুস্পৃষ্ট হয়েছে প্রাণ গেল রুবেল ইসলাম (২১) নামের এক মোটর মেকানিক। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে দেবিগঞ্জ পৌরসভার আব্দুলপুর রাংগা ফিলিং স্টেশনের কাছে আল্লাহর দান ভলকানাইজিং দোকানে একটি ড্রামট্রাক গ্রীজিং করার সময়ে ৩৩ হাজার ভোল্ট লাইনে গাড়িটি বিদ্যুতায়ীত হলে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদেরকে দেবীগঞ্জ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহত রুবেল  দেবীগঞ্জের ‘আল্লাহর দান ভলকানাইজিং’ এর মেকানিক ও মালিক জুয়েলের শ্যালক। তিনি বরিশালের ভোলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে উপজেলার রাংগা ফিলিং পাম্প সংলগ্ন একটি ড্রাম ট্রাকের (যশোর ট -১১৫৫৬৪) মেরামতের সময় ট্রাকের হাইড্রোলিক ড্রামটি উঠে গেলে উপরে থাকা ৩৩ হাজার বিদ্যুত লাইনের সাথে সংযোগ ঘটে। এতে সাথে পুরো গাড়িটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় ট্রাকের নীচে গ্রীজিং করা অবস্থায় রুবেলসহ আরো ২ জন বিদ্যুস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে রুবেল মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে বৈদ্যুতিক লাইন বন্ধের ব্যবস্থা করে মরদেহ বের করেন। আহতদের দ্রæত উদ্ধার করে দেবীগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। গত তিন মাস ধরে রুবেল তার দুলা ভাই জুয়েলের ‘আল্লাহর দান ভলকানাইজিং’ শপে মেকানিক হিসেবে কাজ করছিলেন।

এদিকে ঘটনার র থেকে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

দেবীগঞ্জ থানার এসআই আজাদ জানান, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে মেরামত করে রেখে চালক খেতে গিয়েছিলেন। মেকানিক যিনি, গাড়ির নিচে কাজ করতেছিলেন।  মেরামতের সময় গাড়িটির হাইড্রোলিক বডিটা উপরে উঠে গেলে উপরে বিদ্যুতের তারের সাথে সংযোগ ঘটলে দূঘর্টনাটি ঘটে। নিহতের বাড়ি বরিশালের ভোলা জেলার। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!