
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের কমিটি গঠন ও অফিস উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৮ই এপ্রিল) বাদ জুম’আ উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে এ অফিস উদ্বোধন হয়। উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
উপজেলা পেশাজীবী সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, সহকারি সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, নিমগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন আলী, সাধারণ সম্পাদক হযরত আলী। এর আগে মাওলানা আব্দুল্লাহ আল মুতির কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে মশিয়ুর রহমান শাপলা কে সভাপতি ও বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী কমিটির আংশিক ঘোষণা করে। এসময় ধুনট উপজেলা ও নিমগাছি ইউনিয়ন জামায়াত ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন