
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর থানায় দায়ের হওয়া একটি রাজনৈতিক সহিংসতার মামলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাসহ ৪,জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার টাকাধুকুরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে এবং সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান (৩৭), চন্ডিপুর গ্রামের মৃত রসুল মাহমুদের ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক (৪০), ছোনকা পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪৫), চন্ডিপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে এবং যুবলীগ কর্মী শাহ আলম (২৮)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, প্রথম আসামিকে গত মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১২টার দিকে টাকাধুকুরিয়া বাজার এলাকা থেকে এবং বাকি তিনজনকে বুধবার (১৬ই এপ্রিল ) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর দলিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান