হোম » সারাদেশ » কক্সবাজারের টেকনাফে আবারো  যুবককে অপহরণ 

কক্সবাজারের টেকনাফে আবারো  যুবককে অপহরণ 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের গহীন  পাহাড়ে ছন সংগ্রহে গিয়ে এক যুবককে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে৷  অপহৃত মোহাম্মদ দেলোয়ার (২৫) মারিশবনিয়া এলাকার মৃত আব্দুল করিম মিস্ত্রীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ফরিদ উল্লাহ।
তিনি বলেন , সকালে এলাকার তিনজন মিলে পাহাড়ে ছন আনতে যায়। ওই সময় সশস্ত্র গোষ্ঠী ধাওয়া করে একজনকে ধরে নিয়ে যায়। অপর দুইজন কোনো রকম পালিয়ে এসেছে। এ পর্যন্ত অপহরণ চক্রের সদস্যরা যোগাযোগ করেনি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, একজন অপহরণের বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে পুলিশ কাজ করেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!