হোম » সারাদেশ » সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম আছি থাকবোঃ চন্দন 

সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম আছি থাকবোঃ চন্দন 

তারিকুল ইসলাম,কালাই(জয়পুরহাট)প্রতিনিধিঃ  বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, ‘বিএনপির চোখে সবাই সমান, সংখ্যা লঘু বলে কেউ নেই। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই।আমরা আমাদের কর্ম দিয়ে আপনাদের আস্থা ও ভালবাসা চাই।সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম আছি থাকবো। ধর্ম যার যার রাষ্ট্র সবার।  রবিবার বিকেলে কালাই উপজেলার কর্মকার পাড়ায় কীর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময়ই একটি অসাম্প্রদায়িকতার দেশ হিসেবে বিশ্বে পরিচিত । আমরা হিন্দু-মুসলমান একসাথে মিলে মিশে বসবাস করি। এদেশের পূজাসহ সব অনুষ্ঠান উৎসব মনে করেই সেখানে মুসলিমরা অংশ গ্রহন করে । সব ধর্মের লোকজনের ঐক্যবদ্ধ সংগ্রামে বিজয়গাঁথার দেশ বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন কালাই পৌর বিএনপির, সোহেল তালুকদার,যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ,রাসেল তালুকদার।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!