
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার জন গুরত্বপুর্ণ বড়দরগাহ – ভেন্ডাবাড়ী পাকা রাস্তাটিতে নাজুক পরিস্থিতির সৃষ্টি হযেছে । পুরো রাস্তায় ক্ষতের সৃষ্টি হওয়ায় বন্ধ রয়েছে ভারী যান চলাচল এবং হালকা যানবাহন চলাচলও হয়ে পড়েছে ঝুকি পুর্ন । একাধিক সুত্র ও সরেজমিন জানা গেছে, বংপুর –বগুড়া মহাসড়ক সংলগ্ন বড়দরগাহ থেকে ভেন্ডাবাড়ী গামী ১২ কিলোমিটার দৈর্ঘ্য এ পাঁকা রাস্তাটি ৪টি ইউনিয়ন বাসীর যোগাযোগের জন্য অন্যতম মাধ্যম। রংপুর বিভাগীয় শহরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এ রাস্তাটি গুরত্ব অপরিশিীম । যে কারনে রাস্তাটিতে প্রতিনিয়য়ত চলাচল করে হালকা যানবাহনের পাশাপাশী যাত্রীবাহী বাস ও পণ্যবাহি ট্রাক সহ ভারী যানবাহন ।
এদিকে গত দু’বছর পুর্বে রাস্তাটি সংস্কার করা হলে এলাকার মানুষের মাঝে যোগাযোগের ক্ষেত্রে স্বশিÍ ফিরে এসেছিল । পরবর্তিতে রাস্তাটি দিয়ে বালু পরিবহনে ড্রাম ট্রাক চলাচলে বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয় । এ ছাড়া রাস্তাটি সংস্কারের সময় উপরি ভাগ সমতল থাকায় বৃষ্টির পানি জমে থাকত । এমতাবস্থায় রাস্তাটিতে যানবাহন চলাচল অব্যহত থাকার কারনে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়েছে । সার্বিক এ পরিস্থিতির কারনে বর্তমানে রাস্তাটিতে কোন ভাড়ী যানবাহন চলছে না এবং হালকা যানবাহনে চলাচল ঝুকিপুর্ন হয়ে পড়েছে । সর্ব সাধারনকে উক্ত রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে । তাই উক্ত রাস্তা সংস্কারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছেন ।
রাস্তাটির ব্যাপারে ৮ এপ্রিল পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আসাদুজ্জামান বাপ্পী রাস্তাটির নাজুক পরিস্থিতির কথা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, চলতি অর্থ বছরে রাস্তাটি মেরামতের কোন সুযোগ নেই । তবে আগামী অর্থ বছরে রাস্তাটি মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল