হোম » সারাদেশ » কালিয়াইশে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কালিয়াইশে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Oplus_131072

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: দোহাজারী হাইওয়ে থানা সংলগ্ন শঙ্খনদীর পাড়ে গড়ে রোহিঙ্গা কলোনী এবং পুরো কালিয়াইশ ইউনিয়নে অবৈধ জুয়া ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন করেছে কালিয়াইশ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
একই সাথে অবৈধভাবে গড়ে উঠা রোহিঙ্গা কলোনীও উচ্ছেদের দাবি জানান তারা। গতকাল শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী বিওসি মোড় এলাকায় এ কর্মসূচী পালিত হয়। ইলিয়াছ উদ্দীন সানির সভাপতিত্বে অনুষ্টিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি’র প্রতিষ্টাতা ও দক্ষিণ জেলা বিএনপি ও সাবেক ছাত্রনেতা আফিল উদ্দিন আহমেদ। মো. সোহেল উদ্দীন ও মাইনুউদ্দিন হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এসএম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, জামায়াতে ইসলামী কালিয়াইশ ইউনিয়ন শাখার আমির আবুল বশর ছিদ্দিকি, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা নাসির উদ্দিন খান, হারুনুর রশিদ বাহাদুর, সাংবাদিক জাহেদ হোসাইন, এমএ হামিদ, নজরুল ইসলাম, এড. সাদ্দাম হোসেন নিরব, শহিদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আছিফ, জিয়াদ উদ্দিন আহমেদ, মো. ইমরান, পারভেজ উদ্দিন, এনায়েত উল্লাহ জিসান, জিমরান উদ্দিন আহমেদ, মো. কায়েফ, আবদুল মোমেন, বালি দাশ, নিশাত, নোমান, আশপি, সাইরাজ, ফারুক, আবচার, রাফসান, মোহাম্মদ ফারুক,শাহেদ, মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, এ অঞ্চলের যুবসমাজকে ধ্বংস করছে বার্মা কলোনীতে গড়ে উঠা মাদক ও জুয়ার আস্তানা। নানা ধরনের অপরাধ কর্মকান্ড করছে কলোনীতে অবস্থানকারী রোহিঙ্গা ও চোর- ছিনতাইকারীরা। পাশাপাশি কালিয়াইশ ১নং ওয়ার্ডের মাদক রানী হিসেবে খ্যাত হোসেন আরা বেগম প্রকাশ ভূট্রোনিকে গ্রেপ্তার করার জোর দাবি জানান বক্তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!